• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫ ১:২৪
আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ১:২৪

9685896

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

জনতার আওয়াজ ডেস্ক
গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগে ছাত্র-জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।

শনিবার (১০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পরে বিজয় উল্লাসে ফেটে পাড়েন ছাত্র-জনতা।

এ সময় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ মোড়ে দফায় দফায় মিছিল নিয়ে আসেন। এরপর শাহবাগ মোড়ে সমাবেশ স্থলে যোগ দেন তারা। ছাত্র-জনতারা বলেন, তাদের পূর্ব ঘোষণা সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

শুক্রবার বিকাল থেকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩টি দাবি নিয়ে শাহবাগ মোড় ব্লক বিক্ষোভ করতে থাকে। তাদের দাবির মধ্যে ছিল আওয়ামীলীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দান এবং জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ লীগের সব অপকর্মের বিচার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com