• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকায় আওয়ামী লীগের তৎপরতায় ‘জিরো টলারেন্স’: ডিআইজি রেজাউল

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫ ৬:৪২
আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ৬:৪২

9600023 2

ঢাকায় আওয়ামী লীগের তৎপরতায় ‘জিরো টলারেন্স’: ডিআইজি রেজাউল

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এর পরও যদি দলটি কোনো কর্মকাণ্ড করে, জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টাও করে, তা শক্ত হাতে দমন করা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।

রোববার (১১ মে) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা কেউ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের রয়েছে। আমার অধীনে এসপি-ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না।’

এক প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, ‘যারা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে জড়িত, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রাচীন, অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ পুলিশ। ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয়। ভৌগোলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। কারণ, রংপুর বিভাগ ছাড়া অন্যান্য সব বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। রাজধানী ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলো দ্বারা পরিবেষ্টিত।’

ডিআইজি আরও বলেন, ‘ঢাকা রেঞ্জের অধীনে সব থানা-ফাঁড়ি-সার্কেল এসপি অফিস হবে জনগণের। জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সব থানা হবে জনগণের। যে কোনো বিপদে First Responder হিসেবে থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি যত দিন ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করব—ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব।’

রেজাউল করিম মল্লিক বলেন, ‘যারা ভুক্তভোগী ও অসহায়, তাদের কথা আমি সরাসরি শুনতে চাই। তাদের কী রকম আইনগত সহায়তা দেওয়া যায়, সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখব। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রতিটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসাস্থল।’

তিনি আরও বলেন, ‘ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই। অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যেকোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করব। এ তথ্যটি প্রচারের জন্য আপনাদের সাহায্য কামনা করছি।’

এদিকে একই বিষয় নিয়ে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যান্য অনেকগুলো গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য আদান প্রদান করে কাজ করে। আমরা যদি এ রকমের কোনো তথ্য পাই তাহলে তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা নেব।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com