• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫ ৬:৫৪
আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ৬:৫৪

আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছিল বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। এখন চালাতে পারবেনার জায়গায় বলা হয়েছে নিষিদ্ধ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দলীয় কার্যক্রম নয় সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

রবিবার (১১ মে) বিকালে বিজয় নগর থেকে শুরু করে পল্টন-প্রেস ক্লাব এলাকায় “কার্যক্রম নয়” – দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে জাগপা’র গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপা মুখপাত্র বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারার বিধানকে স্বাগত জানাই। কিন্তু সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার যদি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের মত ঢিলেঢালা স্টাইলে হয় সেটা বাংলার মানুষ মেনে নেবে না। কথা বার্তা পরিষ্কার, দ্রুততম সময়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু করুন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার শুরু করুন। হাজারো শহীদ পরিবার ও দেশের মানুষ বিচারের আশায় বসে আছে।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। দ্রুততম সময়ে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। দেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচনে দেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক দেখতে চায় না।

গণমিছিল শেষে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাজু মিয়া, জনি নন্দী, মো. ডালিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com