• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমরা পরিবর্তনের মাধ্যমে ঐকমত্য সৃষ্টির চেষ্টা করছি : বদিউল আলম

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫ ১০:২৭
আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ১০:২৭

আমরা পরিবর্তনের মাধ্যমে ঐকমত্য সৃষ্টির চেষ্টা করছি : বদিউল আলম

জনতার আওয়াজ ডেস্ক

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদরা এমন পরিবর্তনই চান, যা তাদের ক্ষমতায় নিয়ে যেতে সহায়তা করবে, সাম্যতা ও ন্যায্যতা তৈরির মতো পরিবর্তনে তাদের আগ্রহ নেই।

রোববার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, আমরা পরিবর্তনের মাধ্যমে ঐকমত্য সৃষ্টির চেষ্টা করছি। স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে, সে অনুযায়ী আইন ও ব্যবস্থা করার চেষ্টা করছি। যেসব কারণে স্বৈরাচার সৃষ্টি হয়, সেগুলো পরিবর্তনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, সে বিষয়ে সুপারিশ করেছি। কিন্তু রাজনীতিবিদরা চান সে পরিবর্তন, যা তাদের ক্ষমতায় যেতে সহায়তা করবে।

তিনি বলেন, দলগুলো থেকে প্রস্তাব এসেছে, সংসদে উচ্চকক্ষ থাকবে। কিন্তু নিম্নকক্ষে তাদের যেমন অবস্থান থাকবে, উচ্চকক্ষেও তেমনই থাকবে। তাহলে সংস্কার কোথায়? নারী আসন ৫০ থেকে ১০০ করার বিষয়ে অধিকাংশই একমত, কিন্তু তারা চান পদ্ধতিটা আগের মতোই থাকুক- যেখানে নিজেদের আত্মীয়স্বজন আর টাকা খেয়ে নারী আসন দেওয়া হয়।

পরিবেশ যদি বাসযোগ্য না হয়, তাহলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন ড. বদিউল আলম মজুমদার। এজন্য সরকার, সাধারণ মানুষসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com