• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

৩ দফা দাবিতে শাহবাগে জুলাই আহতদের অবস্থান, সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫ ১১:০০
আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ১১:০০

৩ দফা দাবিতে শাহবাগে জুলাই আহতদের অবস্থান, সতর্ক অবস্থানে পুলিশ

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন জুলাই আন্দোলনে আহতরা। সারাদিনই শাহবাগ মোড়ের চারপাশে পুলিশের ব্যারিকেড ছিল। তবে রাত ৯টায় ব্যারিকেড তুলে দিয়ে সতর্ক অবস্থান নেন পুলিশ সদস্যরা।

রোববার (১১ মে) রাত ৯টায় সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এসে প্রথমে মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কের ব্যারিকেড তুলে দেয়।

এদিকে ব্যারিকেড তুলে নেওয়ায় যান চলাচল শুরু হয়েছে। তবে শাহবাগ মোড়ের মাঝখানে আহতরা বসে স্লোগান দিচ্ছেন।

এ সময় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শুক্র ও শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই দুদিন আন্দোলন চলেছে। আগামীকাল ওয়ার্কিং ডে, কোনোভাবেই সড়ক বন্ধ রাখা যাবে না৷ আমরা ব্যারিকেড তুলে দিয়েছি। এখন যানবাহন চলাচল করছে। যদি কোনো প্রতিবন্ধকতা আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com