• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫ ২:১২
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫ ২:১২

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী

জনতার আওয়াজ ডেস্ক

অর্থ সাশ্রয়ে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। ৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুন মাসে। সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।

তিনি বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। ফলে খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অপরদিকে, ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি কর্পোরেশন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com