• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ভূমির ঠোঁট নিয়ে তুলকালাম

প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫ ৫:২৯
আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫ ৫:২৯

ভূমির ঠোঁট নিয়ে তুলকালাম
 

৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোমান্টিক-কমেডি সিরিজ ‘দ্য রয়্যালস’। মুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত সিরিজটি। সমালোচকেরা তো বটেই, সাধারণ দর্শকও এক্সে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সিরিজটিতে। বেশির ভাগই বলছেন, এত খরচ করে এমন সিরিজ নির্মাণ একেবারেই অর্থহীন। এটির না আছে কোনো শিল্পমান, না আছে কোনো বিনোদন। তবে এসব সমালোচনা ছাপিয়ে আলোচনায় সিরিজের অভিনেত্রী ভূমি পেড়নেকর। আরও নির্দিষ্ট করলে বললে ভূমির ঠোঁট।

ভূমি পেড়নেকর ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন এই ইস্যুতে শুরু হয়েছে বিতর্ক। তবে এই প্রথম নয়, কথিত অস্ত্রোপচার নিয়ে এর আগেও কথা হয়েছে। তির্যক মন্তব্যের শিকার হয়েছেন ভূমি। একবার অস্ত্রোপচার বিতর্কে নিজেও মুখ খুলেছিলেন অভিনেত্রী।
তিনি বলেছিলেন, ‘মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে। একজন তো আমাকে সরাসরি বলেছিলেন, “তোমার ঠোঁট খুব বড়।” কিন্তু এতে সমস্যা কবে থেকে তৈরি হলো? এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে।’

‘দ্য রয়্যালস’ সিরিজে ঈশানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি। এই প্রথমবার জুটি বাঁধলেন তাঁরা। তাই প্রথম থেকেই তাঁদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম