• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন: সালাহউদ্দিন আহমদ

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১:০৪
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১:০৪

আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন: সালাহউদ্দিন আহমদ

আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন: সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয় অভিযোগ করে সেখানে সংস্কার করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির প্রতিষ্ঠা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজ বিদেশে একটি বক্তৃতায় আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তাহলে নাকি খুব তাড়াহুড়া করে সংস্কার করতে হবে; কিন্তু আমাদের কথা হলো আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়, এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছেন, তারা একটি দলের। আরেকজন উপদেষ্টার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টামণ্ডলীর মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না বিব্রত হবেন। সরিষার মধ্যে ভূত রেখে আপনি সংস্কার সংস্কার করেন, সংস্কার হবে না।’

যেসব সংস্কারের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য রয়েছে, সেগুলো এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যদি আপনি না পারেন, আমাদের দেন। শুধু যেসব সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐকমত্য সৃষ্টি হবে, সেসব সাংবিধানিক সংশোধনীগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হলো, আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন? কোন কোন ডিপার্টমেন্টে কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান, সেগুলো নির্বাহী আদেশে সম্ভব করে দেন।’সংস্কারের বাহনা দিয়ে নির্বাচনকে বিলম্বিত না করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো সুযোগ কোনো শক্তিকে দেবেন না।’

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ জাতিকে আবার গণতন্ত্রের জন্য কথা বলতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আজ আবার লাখো মানুষকে নিয়ে আমাদের নেতা তারেক রহমানকে বলতে হচ্ছে, নির্বাচন দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com