• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে যে সংকট চলছে বিগত ৫১ বছরেও এমন সংকট আসেনি: সৈয়দ ইবরাহিম

প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৮:৪৮
আপডেট: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৮:৪৮

দেশে যে সংকট চলছে বিগত ৫১ বছরেও এমন সংকট আসেনি: সৈয়দ ইবরাহিম

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেছেন, বর্তমানে দেশে যে সংকট চলছে বিগত ৫১ বছরেও এমন সংকট আসেনি। বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার সমূহ সম্ভাবনা দেখছি। এই সংকট সমাধানে সততা, সতর্কতা ও সাহসিকতা দরকার। আর সেটি মোকাবিলা করতে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইবরাহিম বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও শ্রীলঙ্কার যেমন সমাধান হয়নি, তেমনি বাংলাদেশেও শেখ হাসিনা পদত্যাগ করলে সংকটের সমাধান হবে না। কারণ বাংলাদেশের সিস্টেমের মধ্যেই গলদ। তাই সিস্টেমে পরিবর্তন আনতে হবে।

আমলা ও কর্তাব্যক্তিরা তাদের সুবিধার জন্য সমস্যা জিইয়ে রাখছে জানিয়ে তিনি বলেন, এসব কর্মকর্তাদের মনের ভেতর আবর্জনা ও বিষ্ঠা জমে গেছে। এদের দ্বারা দেশের পরিবর্তন আসবেনা, কারণ এরা আওয়ামী আমলা। এরা চাইবে না দেশে কোনো ইসলামী বা জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসুক। ১৪ বছর ধরে এরা খাচ্ছে। দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত প্রশাসনের পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, সরকার ইনডেমনিটি দিয়েছে যে, কুইক রেন্টাল নিয়ে কথা বলা যাবে না। এ কথার মাধ্যমে বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। তারা আবার খন্দকার মোশতাকের ইনডেমনিটির বিরুদ্ধে কথা বলে।

বিদেশি ঋণ নিয়ে তিনি বলেন, বিদেশিরা বিনা লাভে ঋণ দিচ্ছে না। শ্রীলঙ্কা ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হাম্বানটোটা বন্দরকে চীনের কাছে লীজ দেয়। আমাদের উন্নয়নগুলো যে লীজ দিতে হবে না, তার গ্যারান্টি নেই। আমরা শুধু সরকারের পরিবর্তন চাই না, আমরা গুণে ধরা স্বৈরতন্ত্র, মিথ্যাতন্ত্র ও লুটপাটতন্ত্রের অবসানও চাই। রাতের ভোট আমাদের কাছে গ্রহণযোগ্য না, দিনের ভোটের সিদ্ধান্ত চাই।

‘শুধু ভিপি নূর বা জোনায়েদ সাকি নয়, বাংলাদেশের রাজনীতিতে আরও লাখ তরুণ প্রয়োজন। কারণ আগামীর বাংলাদেশকে তরুণরা নেতৃত্ব দিবে। আমাদের বৃদ্ধদের চেয়ে তরুণদের বেশি দিন ঋণের বোঝা বহন করতে হবে।’

সভাপতির বক্তব্যে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমাদের সংবিধানের পরিবর্তন আনতে হবে। কারণ সংবিধানের নির্দেশনার কারণেই আদানি গ্রুপকে টাকা দিতে হচ্ছে। জনগণের স্বীকৃতি ছাড়াই যেকোনো বিদেশি চুক্তিতে সই করার ক্ষমতা সংবিধানই দিয়েছে। আমাদের সংখ্যার রাজনীতি বন্ধ করতে হবে। সঠিক তথ্য নিয়ে কাজ করতে হবে।

এ সময় একটি ছায়া সরকার প্রতিষ্ঠার কথা বলেন হাজ্জাজ। আর সেই ছায়া সরকারের নেতৃত্বে সৈয়দ ইবরাহীম চান তিনি।

জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণ এবং সমাধানের গুচ্ছ প্রস্তাবনা নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন এনডিএমের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com