সংগৃহীত ছবি
জনতার আওয়াজ ডেস্ক
প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শোক বার্তায় তারেক রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।
তিনি ছিলেন এ দেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ। স্বাধীনতা-সংগ্রাম এবং মুক্তিযুদ্ধসহ জাতির নানা-ক্রান্তিকালে তার অবদান ছিল অসামান্য। তার বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো। ৭১-এর স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার গুরুত্বপূন অবদানের জন্যও তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
’
তিনি বলেন, ‘আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের সমবেদনা জানাচ্ছি।’













