• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ভুয়া অতিরিক্তপুলিশ সুপার গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫ ১০:৫২
আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫ ১০:৫২

9655458

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ভুয়া অতিরিক্তপুলিশ সুপার গ্রেপ্তার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির আহমেদ চৌধুরী ওরফে জাকারিয়া আহমেদ তাপাদার রাজন (৩৪)। জাকারিয়া আহমেদ সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবরের ছেলে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেপ্তারকৃত জাকারিয়া ঢাকার মান-চিন্তা সংগঠনের সক্রিয় সদস্য। তার সহযোগী ডাকাত দলের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে। সে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাÐ পরিচালনায় জড়িত।
ওসি আরো জানিয়েছে, তার কাছ থেকে ডিবি পুলিশের তিনটি ওয়াকিটকি, তিনটি রিপ্লেটিং বেল্ট, একজোড়া হ্যান্ডকাফ, দুইটি মোবাইল, একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন, কালো রঙের ব্যাগ ভর্তি ১৫/১৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো অস্ত্র, তিনটি কটি, সীমবিহীন একটি স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইসসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। আন্তঃজেলা ডাকাত দলের ৫ থেকে ৭ জন পুলিশের পোশাকে দীর্ঘদিন ধরে পরিবহনে ডাকাতি করে আসছিলো।
এছাড়া অ্যাডিশনাল এসপির পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরী নামে এক নারীকে গত চার বছর আগে সে বিয়ে করে। তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com