• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুমের ঘটনা তদন্তে প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক কমিটি

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১২:১৪
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১২:১৪

9666556696

গুমের ঘটনা তদন্তে প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক কমিটি

ছবি। সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে দীর্ঘদিন ধরে ঢাকায় আসতে চাইছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি)। এ জন্য তারা বেশ কয়েকবার বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছিলেন। তবে এক যুগ পর তারা বাংলাদেশে প্রথম আসার সুযোগ পেলেন।

রবিবার (১৫ জুন) চার দিনের সফরে ঢাকায় এসেছেন গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের ঢাকা পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ রবিবার ঢাকায় এসেছেন। ঢাকা সফরকালে তাদের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুমের শিকার হওয়া পরিবারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সব আনুষ্ঠানিকতা শেষে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের আগামী ১৮ জুন ঢাকা ত্যাগ করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com