• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে : হাফিজ উদ্দিন

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৪২
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৪২

9666359

শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে : হাফিজ উদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

শনিবার (০৫ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার বীভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়।

শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ আখ্যা দিয়ে রিজভী বলেন, আজকে চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, ইলিয়াস আলী এরা কোথায়? তাদের তো শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে। সুতরাং তাদের ঠিকানাতো শেখ হাসিনার জানার কথা। তার শাসনামল ছিল নৈরাজ্যকর ও ভয়াবহ। অনেককেই তুলে নিয়ে আয়নাঘরে প্রথমেই বেদম মারপিট করা হয়েছে। সম্প্রতি গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট যেটি জমা দেওয়া হয়েছে তাতে যে তথ্য উল্লেখ আছে তা যদি পড়ি তাহলে আমাদের রক্ত হিম হয়ে যায়, লোম খাড়া হয়ে যায়। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।

চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর ধানমন্ডি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূতি পালন কমিটির সদস্য সচিব ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com