• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৬ বছর পর মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন সোমবার

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৩:০৭
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৩:০৭

9688852

১৬ বছর পর মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন সোমবার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আগামী সোমবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১৬ বছর পর এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সাজানো হয়েছে বর্ণিল রূপে। এর মধ্যে সদস্য পদ যাচাই-বাছাইকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উভয়পক্ষের সাত জন আহত হয়েছে। বিএনপির এক অংশের অফিসে সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ নির্বাহী কমিটির সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু প্রধান অতিথি থাকবেন।

যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থী নাজমুল আহসান কামাল মুন্সি, জসিম ফরাজী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান, অহিদুজ্জামান মিল্টন, এনায়েত কবির দুলাল, আবু মাস্টার। যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজুল হক, শাহিন রেজা।

পৌর বিএনপির আহ্বায়ককে এম হুমায়ুন কবির বলেন, সম্মেলন সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। হয়তো কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা হবে। পৌর বিএনপির ইতিহাসে এটি সেরা সম্মেলন হবে। সম্মেলনে শত শত নেতাকর্মী অংশ নেবেন। এর মাধ্যমে ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে। ইতিমধ্যে পৌরসভার ৯নং ওয়ার্ডে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা বলেন, মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে তারা সব সাংগঠনিক কাজ শেষ করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com