• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক দলের গণসংযোগ

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১:০৫
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১:০৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ করেছে শ্রমিক দল। শনিবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরস্তা এলাকায় এ গণসংযোগ করা হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম