• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্বিতীয় দিনের শুল্ক আলোচনা সম্পন্ন, রয়ে গেছে কিছু অমীমাংসিত ইস্যু

প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ১২:৪৫
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ১২:৪৫

965896 1

দ্বিতীয় দিনের শুল্ক আলোচনা সম্পন্ন, রয়ে গেছে কিছু অমীমাংসিত ইস্যু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক দ্বিপক্ষীয় আলোচনার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান ও ভবিষ্যৎ বাণিজ্যের কাঠামো, শুল্কনীতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে মতবিনিময় হয়েছে। কয়েকটি ইস্যুতে উভয় পক্ষের মধ্যে প্রাথমিকভাবে ঐকমত্য গড়ে উঠলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও সমাধান হয়নি।

শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটন সময় সকাল ৯টায় আলোচনার তৃতীয় ও শেষ দিনের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় দিনের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের সময় মন্ত্রী পর্যায়ের দায়িত্ব পালন করা গ্রিয়ার বর্তমানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় একটি প্রভাবশালী নাম। বৈঠকে দু’দেশের বাণিজ্যিক স্বার্থ, শুল্কনীতির বাস্তবতা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ বশির উদ্দিন দেশের সামগ্রিক অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি বাংলাদেশ আমদানিও বাড়াতে আগ্রহী, এবং সে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। শুল্ক কাঠামোর ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্য আচরণ প্রত্যাশা করে, যাতে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকে।

জেমিসন গ্রিয়ার আলোচনায় আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন।

বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকায় বসে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। বৈঠকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।

শেষ দিনের আলোচনায় অমীমাংসিত বিষয়গুলোতে সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com