• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ১০:৪২
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ১০:৪২

966665996

শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন খালেদা জিয়া। শুক্রবার (১১ জুলাই) দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে একথা জানান।

প্রিন্স বলেন, “ম্যাডামের প্রিয় শিল্পী ফরিদা পারভীন, উনার গানের একজন ভক্ত। তার শারীরিক অবস্থায় নিয়ে ম্যাডাম খুবই উদ্বিগ্ন। আমাকে বলেছিলেন, উনার অবস্থা কেমন, উন্নতি হচ্ছে কিনা—জেনে যেন জানাই।”

তিনি বলেন, “আমি বৃহস্পতিবার রাতেই হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি… শিল্পীকেও আইসিইউতে গিয়ে দেখেছি এবং উনার শারীরিক অবস্থা নিয়ে ম্যাডামের উদ্বেগের কথা বলেছি।”

প্রিন্স আরও বলেন, “শিল্পীর অবস্থায় আগের চেয়ে কিছুটা উন্নতি দেখা গেছে। ম্যাডামকে শিল্পীর সর্বশেষ অবস্থা রাতেই আমি জানিয়েছি। ম্যাডাম বলেছেন, শিল্পীর শারীরিক অবস্থার যেন সবসময় আমরা খোঁজ-খবর রাখি।”

গত ৫ জুলাই থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (আয়শা মেমোরিয়াল হসপিটাল) আইসিইউতে ভর্তি আছেন এই শিল্পী।

গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে নিজে গিয়ে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে টেলিফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শিল্পীর উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব শিল্পীর পরিবারের হাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহযোগিতা প্রদান করেন।

৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com