• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি রাজনৈতিক দলের গোস্বা হয়

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১২:৫৭
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১২:৫৭

96663985 2

চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি রাজনৈতিক দলের গোস্বা হয়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি রাজনৈতিক দলের মন খারাপ হয়। আমরা যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার কথা বলি, তখন একটি রাজনৈতিক দল বেজার হয়। যখন আমরা একটি দলের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি তখন তারা গোস্বা করে। যখন আমরা বলি, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে; তখন একটি দল বেজার হয়। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনাদের তো গায়ে লাগার কথা নয়। আপনারা যদি ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করে থাকেন. তাহলে তো গোস্বা করার কথা নয়।

শুক্রবার বিকালে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।

এর আগে শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা। সভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসসুম ও কেন্দ্রীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com