• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় মামলা

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১২:৫৯
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১২:৫৯

966659 8

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত
পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বহিষ্কৃত ১০ নেতার বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার রাতে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।এর আগে ঘটনার ২৪ ঘণ্টা পর জড়িত ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখ (৫২), ছাত্রদল নেতা শেখ কাউছার (২৮), যুবদল নেতা মনজেদ শেখ (৪৫), সুজানগর পৌর বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খা (৬০), সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ (৪৬), পৌর যুবদল সদস্য মানিক খা (৩৮), সুজানগর এনএ কলেজ শাখার সভাপতি শাকিল খা (২৫), সুজানগর পৌর ৬নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি রুহুল খা (৪০), বিএনপি কর্মী লেবু খা (৬০) ও যুবদল কর্মী হালিম শেখ (৪০)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাবনার সুজানগরে রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসব নেতাকর্মীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এছাড়া ঘটনায় মোলায়েম খা ও সুরুজসহ যারা জড়িত ছিল তারা বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয়।তাদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই।এসব দুষ্কৃতকারীর সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে ১০ নেতাকে বহিষ্কার করার পর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিমের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি টিম শুক্রবার সুজানগরে তদন্তে আসেন।কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।পরে তারেক রহমানের নির্দেশে রাতে সুজানগর থানায় মামলা দায়ের করেন।

এ সময় আমিরুল ইসলাম আলিম বলেন, সুজানগরে বিএনপির নামধারী ওই নেতারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত ঘটনা ঘটিয়েছে।তারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।জনগণের মধ্যে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনাই বিএনপির মূল উদ্দেশ্য।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সন্ত্রাসকে জিরো টলারেন্স করেছেন।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সুজানগর উপজেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ ২৫ জন আহত হন।আব্দুর রউফকে মুমূর্ষ অবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com