• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিও কি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে :সাদিক কায়েম

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১:২২
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১:২২

9666659 2 1

বিএনপিও কি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে :সাদিক কায়েম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের মতো বিএনপিও কি এখন সেই একই কায়দায় ‘লাশতন্ত্র’র ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে— এমন প্রশ্নই তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টটি রাজধানীর মিটফোর্ড রোডে যুবদল নেতাকর্মীদের হাতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়।

সাদিক কায়েম লেখেন, ‌২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করে ক্ষমতায় এসেছিলো আওয়ামী লীগ। বিএনপিও কি সেই একই কায়দায় লাশ তন্ত্রের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে?

তিনি আরও বলেন, ‌গোটা জাতি আরেকটি নৃশংস হত্যাকাণ্ড প্রত্যক্ষ করল। চাঁদা না দেওয়ায় যুবদল কর্তৃক সংঘটিত এ নির্মম হত্যাকাণ্ডে গোটা দেশবাসী আতঙ্কিত।

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, রাজনীতির ময়দানে আমাদের চলার পথটা মসৃণ করে দিয়ে গেছে জুলাইয়ের সহস্রাধিক শহীদ। এরকম বর্বরোচিত খুনের ঘটনায় আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধ, শান্ত, আলী রায়হানদের আত্মা কেঁপে কি উঠবে না?


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com