জামালপুর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
সারাদেশে চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজ চত্বরে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পাঁচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিওর প্রতিবাদ জানিয়ে বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান বিবেক, আল-আমিন রুহানি, ফয়সাল আহমেদ, আবিদ সৌরভ, আখি প্রমুখ।












