• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

জায়েদ-নিপুণ নন, শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক সাইমন

প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৮:৫৩
আপডেট: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৮:৫৩

জায়েদ-নিপুণ নন, শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক সাইমন

বিনোদন ডেস্ক

জায়েদ খান ও নিপুণের মধ্যে চলমান আইনি জটিলতা নিয়ে চলছে অনেক নাটকীয়তা। তাই সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাইমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাইমনকে এ দায়িত্ব দেওয়া হবে।’ এ সময় চিত্রনায়ক সাইমন তার পাশেই ছিলেন।

জানা গেছে, আগামী ৯ মার্চ বিকেলে শিল্পী সমিতির জরুরি মিটিং ডাকা হয়েছে। সেখানেই সাইমনকে আনুষ্ঠানিকভাবে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com