• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাংবাদিক তুহিন হত্যায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানালো জাতীয় মানবাধিকার সমিতি

প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ১২:৪২
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ১২:৪২

966665896 2

সাংবাদিক তুহিন হত্যায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানালো জাতীয় মানবাধিকার সমিতি

বিশেষ প্রতিনিধি
গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করার ২৪ ঘণ্টার মধ্যেই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বোর্ডবাজার এলাকায় তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। এক যৌথ বিবৃতিতে সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন—

“সাংবাদিক তুহিন সাহসিকতার সঙ্গে স্থানীয় চাঁদাবাজ চক্রের অপকর্মের বিরুদ্ধে ফেসবুক লাইভে কথা বলেছিলেন। সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। এই ঘটনায় আমরা বিস্মিত, ক্ষুব্ধ ও মর্মাহত। সাংবাদিকদের ওপর এমন হিংস্র আক্রমণ শুধু ব্যক্তি নয়, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত।”

নেতৃবৃন্দ আরও বলেন—

“এই হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ ও শহীদ ওয়াসিমরা যে আদর্শ নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, আজ সেই আদর্শ ও সাংবাদিকতার নৈতিকতা আবারও প্রশ্নের মুখে। অপরাধী যেই হোক, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

সাংবাদিক তুহিন স্থানীয়ভাবে একজন সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মানবাধিকার ও নাগরিক সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় সাংবাদিকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com