• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ছাত্রসংগঠনগুলো সমঝোতায় এলে ঢাবির পরিস্থিতি এ পর্যায়ে আসত না: উপদেষ্টা আসিফ

প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ১২:৩১
আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ১২:৩১

966666665874

ছাত্রসংগঠনগুলো সমঝোতায় এলে ঢাবির পরিস্থিতি এ পর্যায়ে আসত না: উপদেষ্টা আসিফ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বলেছেন, ‘ছাত্রসংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসত না।’

শনিবার (৯ আগস্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে। তাই ছাত্ররাজনীতি নিয়ে সংগঠনগুলোর নতুন রূপরেখায় একমত হওয়া দরকার ছিল।

ছাত্ররাজনীতি চলবে কি চলবে না, সে বিষয়ে একসঙ্গে বসে বোঝাপড়া হলে মুখোমুখি পরিস্থিতি তৈরি হতো না।’
এর আগে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে প্রশাসন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।

জানতে চাইলে উপদেষ্টা বলেন, ছাত্রসংগঠনগুলোর আরেকটু ম্যাচিউর হওয়ার সুযোগ ছিল। তারা একসঙ্গে বসে শিক্ষার্থীবান্ধব রূপরেখা তৈরি করে ভবিষ্যতে ছাত্র রাজনীতি কেমন হবে, সে বিষয়ে বোঝাপড়া করতে পারত।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com