• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দিল্লি-পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে: ডা. তাহের

প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১১:৪৬
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১১:৪৬

966662358

দিল্লি-পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে: ডা. তাহের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার এতোবছর পরেও দিল্লি ও পিন্ডির স্লোগান কেন দিতে হচ্ছে, এটি বেদনার। আমাদের মধ্যে হীনমন্যতা আছে। দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে।

ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির আশীর্বাদ লাগবে, এমন হীনমন্যতা স্বাধীন হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com