• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলের কর্মসূচি

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১:৫৫
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১:৫৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলের কর্মসূচি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তবে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।