• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবি সিনেটর সাবিনা

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৪:৩১
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৪:৩১

মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবি সিনেটর সাবিনা

জাবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সাবিনা ইয়াসমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে বিএনপির প্যানেল থেকে নির্বাচিত হয়ে সিনেট সদস্য হন। তিনি জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা জেলা শাখার সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অনুভূতি প্রকাশে তিনি বলেন, আমি ছাত্রদলের প্রতিটি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমি হৃদয়ে ধারণ ও লালন করি—এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি পদ-পদবিকে ব্যক্তিগতভাবে কখনোই গুরুত্ব দিই না। দল আমাকে যে দায়িত্ব ও নির্দেশনা দেবে, আমি তা মেনে নিষ্ঠার সঙ্গে কাজ করবো। দল যেখানে যাকে যোগ্য মনে করবে, সেখানেই তাকে দায়িত্ব দেবে—আমি সেই সিদ্ধান্তকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও সম্মান করি। আজ দল মনে করেছে আমি এই দায়িত্ব পালনে সক্ষম, তাই আমাকে এখানে কাজের সুযোগ দিয়েছে। এজন্য আমি আমার দলের প্রতি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com