• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ২:০৪

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ছয়দলীয় এ জোট।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরায় গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় মঞ্চের গুরুত্বপূর্ণ এক বৈঠকে এমন আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও আলোচনার জন্য আগামী ১৮ আগস্ট গণতন্ত্র মঞ্চের নেতারা আবারও বৈঠকে বসবেন।

বুধবার (১৩ আগস্ট) রাতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুল কাদের প্রেরিত এসব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান রাজনীতি, সংস্কার, বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, দলের মুখপাত্র আব্দুল কাদের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

বৈঠকে নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জুলাই সনদ প্রসঙ্গে তারা বলেন, জুলাই সনদের কার্যক্রমে গণতন্ত্র মঞ্চ ইতিবাচকভাবে কাজ করছে এবং যৌক্তিক ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com