• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

৩ হাজার বিড়ি নিয়ে সৌদি যান এজেন্সি মালিক, স্বর্ণ আনার সময় ধরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ১:০০
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ১:০০

9633332

৩ হাজার বিড়ি নিয়ে সৌদি যান এজেন্সি মালিক, স্বর্ণ আনার সময় ধরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এক এজেন্সি মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এজেন্সির সঙ্গে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। ২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com