• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পরিবহন সংকটে রাজধানীতে ভোগান্তি

প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ২:২৪
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ২:২৪

পরিবহন সংকটে রাজধানীতে ভোগান্তি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে শুক্রবার রাত থেকেই রাজধানীতে পরিবহন বন্ধ করে দেয় বাস মালিকরা। রাত ১১টার পর সড়কে দেখা যায়নি নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করা সিটি বাস। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বিপাকে পড়েন নগরবাসী। শনিবার সকালে রাজধানীর ফার্মগেট, ধানমন্ডি, বাংলামোটর, মগবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকায় বাস চলাচল কম দেখা যায়। তবে কিছু বাস চললেও ভাড়া দ্বিগুণেরও বেশি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রাজধানীর বসুন্ধরা এলাকার বাসিন্দা সৌরভ হোসেনের অফিস ধানমন্ডিতে। তিনি জানান, সকাল সাড়ে ৬ টায় তিনি বাসা থেকে বেড় হয়েও যথা সময়ে অফিসে পৌঁছাতে পারেননি। কারণ হিসেবে জানান পরিবহন সঙ্কটের কথা। সুযোগে বুঝে সিএনজি অটোরিকশা, টেম্পোসহ অন্যান্য ছোট যানবাহনের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মিরপুরের মিজানুর রহমান জানান, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি পাওয়ায় বাইক চালকরাও ভাড়া বেশি দাবি করছে। তাই বাইকে ছাড়াই অফিসে যাচ্ছি।

এর আগে গত রাতে বিভিন্ন এলাকায় দেখাযায় রাস্তার দুই পাশে রাজধানীতে চলাচল করা বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা হবে। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com