• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ডাকসু নির্বাচন : একটি অংশ নারীদের রাজনীতিতে বাধা দিচ্ছে’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ১০:০৩
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ১০:০৩

ডাকসু নির্বাচন : একটি অংশ নারীদের রাজনীতিতে বাধা দিচ্ছে’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর ভর করে একটি অংশ নারীদের রাজনীতিতে কিংবা ভোট দিতে নিরুৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধুর ক্যান্টিনে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আবু বাকের বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর ভর করে একটি অংশ যাদের নারী প্রতিনিধিত্ব নেই, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, তারা রাজনীতি নিয়ে একটি চক সাজিয়ে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা ভোটে আসতে উৎসাহ না পায়।’

আবু বাকের আরও বলেন, ‘আমরা মনে করি, যারা নারীদের ভোটে নিরুৎসাহিত করছে, এবার নারীরাই ভোটে ব্যালট পেপার বিলি করবে। ঢাবিতে একটা অংশ চায় না নারীরা রাজনীতিতে সক্রিয় হোক। কারণ তারা ভাবে, শেখ হাসিনার আমলে নারীদের অংশগ্রহণের কারণেই শেখ হাসিনা পালিয়ে গেছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com