• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন হলে কেউ ধানের শীষকে রুখতে পারবে না: ফারুক

প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ৩:০৬
আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ৩:০৬

সুষ্ঠু নির্বাচন হলে কেউ ধানের শীষকে রুখতে পারবে না: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে কেউ ধানের শীষকে রুখতে পারবে না।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামীবিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের। এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয়। এখন বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোট এখন আমিই দেবো। এই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ১৬ বছর অপেক্ষা করেছি। এখন যদি কেউ সেই ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে তার জবাব আপনারাই দেবেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন চালু হয়েছে, তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন, যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন, গ্রামে যারা অত্যাচার করে, তাদের রুখে দেবেন। পদ নয় বরং দলকে ভালোবাসবেন।

বিএনপির এই নেতা বলেন, এই দেশে পিআর, ইভিএম কিছুই টিকতে পারে নাই। ক্ষমতায় যখন ছিলেন, তখন লুট করেছিলেন। প্রতিবেশী দেশকে সবকিছু দিয়ে দিয়েছিলেন। এখন সেখানেই চলে গেছেন। ওখানেই থাকেন, উসকানি আর দিয়েন না। উসকানির ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে।

এ সময় সভায় আরও ছিলেন– বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com