• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ২:২৪
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ২:২৪

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬৯ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮২৭ জনে দাঁড়াল।

শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৫১ জন নিহত এবং ৩৬৯ জন আহত হয়েছে। যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টির কারণে এক তরুণীর মৃত্যুর খবরও জানিয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে মৃত্যুর মোট সংখ্যা এখন ২৪০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৭টি শিশুও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী মানবিক সাহায্য পেতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত একদিনেই ১৭ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। ২৭ মে থেকে মানবিক সাহায্য নিতে যাওয়া ১ হাজার ৮৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আর আহত হয়েছে ১৪ হাজার ১১৩ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।

এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরায়েল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম