• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৫:০২
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৫:০২

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে তিনি হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষের কক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় সন্তানদের সঙ্গে আনার বিষয়ে জানতে চাইলে সাইফুল্লাহ বলেন, আমার বড় মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে ফরম তুলেছি, কারণ এটা আমার জীবনে একটি স্মৃতি হয়ে থাকবে। আমি চাই আমার ছেলে-মেয়ের প্রজন্মও যেন ডাকসুর গুরুত্ব অনুভব করতে পারে। এ কারণে সন্তানদের সঙ্গে নিয়ে ফরম নিয়েছি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ডাকসুর ঐতিহাসিক গুরুত্ব জীবন্ত থাকে।

তিনি আরও বলেন, ডাকসু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে আমরা ডাকসু পেয়েছি, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। আমি চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারের অংশ হোক, যাতে আমার ছেলে-মেয়েরা কোনো বাধা ছাড়াই এ নির্বাচনে অংশ নিতে পারে। নির্ধারিত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।

হাজী মুহম্মদ মুহসিন হল সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে সাইফুল্লাহ সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com