• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৯:২১
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৯:২১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কক্সবাজারে ঘুরতে যাওয়ায় শীর্ষ পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি।

শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল। তারা সবাই দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর নোটিশের জবাব প্রদান করেন।

শোকজের জবাব বিশ্লেষণ করে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উল্লিখিত শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম