• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ঢাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব আটক

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৯:৩৩
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৯:৩৩

966638

ঢাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব আটক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে আটক হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কবি জসীম উদ্‌দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

আটকের সময় রাকিব হোসেন জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ঠিকাদারির জামানতের টাকা নিতে এসেছিলেন। এসময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে এলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, হাইকোর্ট এলাকায় ছাত্রদলের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায় এবং থানায় দিয়ে আসা হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, ২০২২ সালে হাইকোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার একটি ভিডিওতে রাকিব হোসেনকে ছাত্রলীগের পক্ষে অবস্থান নিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com