• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১১:৪৩
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১১:৪৩

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

রবিবার (১৭ আগস্ট) ভোররাত ৩টা ৩০ মিনিটের কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, একাধিক বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, নিহতদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৭, ৩৫ এবং অপর এক ব্যক্তির বয়স এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। মোট ১১ জন ভুক্তভোগীর মধ্যে আটজন পুরুষ এবং তিনজন নারী।

সিটি কমিশনার টিশ বলেন, “এ ধরনের ঘটনা দুঃখজনক এবং ভয়াবহ। তবে উল্লেখ্য, ২০২৫ সালে নিউইয়র্কে বন্দুক সহিংসতার হার গত কয়েক বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালেও এই হত্যাযজ্ঞ শহরের জন্য একটি ভয়াবহ অস্বাভাবিক ঘটনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com