• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর এম আহমদ

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:২১
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:২১

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর এম আহমদ

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় বিএনপি সরকার গঠন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত।
সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও, বিএনপিকে সুসংগঠিত ও সক্রিয় করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের ভোট ধানেরশীষ প্রতীকে পড়বে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলিম উদ্দীন মেম্বারের সভাপতিত্বে ও সৈয়দ জুবায়ের আহমদ আবুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা রফিক মিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com