• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

দেশের সংকট নিরসনের জন্য আ’লীগকে বিতাড়িত করার বিকল্প নেই : মুক্তাদির

প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ৮:৪৮
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ৮:৪৮

দেশের সংকট নিরসনের জন্য আ’লীগকে বিতাড়িত করার বিকল্প নেই : মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঐই স্বৈরাচারী ও দখলদার সরকারের মানুষের সাথে নূন্যতম কেন সম্পর্ক নেই। তারা রাতের আধারে জ্বালানী তেলের দাম বাড়িয়েছে। তারা সকল কাজ রাতের আধারে করে, কারন দিনের আলোকে তারা ভয় পায়। গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমেছে, কিন্তু আওয়ামীলীগ এই সময়ে দাম বাড়িয়েছে। গত ৯ মাসের মধ্যে ডিজেলের মূল্য ৬৫ টাকা থেকে ১১৪ টাকা বাড়িয়েছে। লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় মিছিলে গুলি চালিয়ে দুই জনকে হত্যা করেছে। যারা এঘটনা ঘটিয়েছে তাদের বিচার এই বাংলার মাঠিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ব্যাক্তি রাষ্ট্রের কর্মচারী না হয়ে আওয়ামী লীগের কর্মচারী হয়েছেন তাদের জন্য কঠোর দিন অপেক্ষা করছে। আর যারা রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন তাদেরকে সাদুবাদ জানাই। আওয়ামী লীগ তাদের সহযোগীদের নিয়ে লুটপাটের কারনে দেশের রিজার্ভ শূন্য হয়ে গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই। জিয়া পরিবার বা তারেক রহমানের ক্ষমতার প্রতি কোন লোভ নেই। বেগম জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। তাই দেশের প্রয়োজনেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।

আজ শনিবার বিকেলে রাতের আধারে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম ও মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই সরকার জনগণের কথা চিন্তা না করে তেলের মূল্য বৃদ্ধি করার করনে মানুষ দিশেহারা। এটাই শেষ প্রতিবাদ নয়। অনতিবিলম্বে তপলের মূল্য কমানে না হলে পরবর্তী যেকেন পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে। মানুষের অধিকার আদায়ে আন্দোলনের কোন বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে গিয়ে চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে। সরকারের ব্যর্থ জ্বালানীনীতি ও বেপরোয়া লুটপাটের কারনে দেশে এখন ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দেশের ইতিহাসে এক সাথে এত পরিমানে তেলের দাম বাড়েনি। আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে পাতিনেতাদেরও এখন হাজার কোটি টাকার মালিক। তারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই এই সংকট থেকে রেহাই পেতে হলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই সংকট সমাধানের কোন বিকল্প নেই।

এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির এবং বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com