জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (২১ আগস্ট) কলেজ ছুটি হলে এই সংঘর্ষ বাঁধে।
রাজধানীর এই দুই কলেজের মধ্যে প্রায়ই সংঘর্ষ বাঁধতে দেখা যায়। আজকের সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
আজকের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেউ গুরুতর আহত হয়েছে বলে জানা যায় না।













