• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নড়াইলে কিশোরী শিক্ষার্থীদের সঞ্চয়কৃত চেক ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:১৯
আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:১৯

 

নড়াইল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’-এ স্লোগানে নড়াইল সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মিলনায়তনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, সঞ্চয়কৃত চেকসহ স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইল সদরের আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বিআরডিবি নড়াইলের উপ-পরিচালক গোলাম রছুল, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সদরের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন-উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুজন কুমার। আরো বক্তব্য রাখে-উপকারভোগী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া স্নেহা, সাইমা ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, আজকের সঞ্চয় আগামি দিনের ভবিষ্যত। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের মাধ্যমে স্কুলের কিশোরী শিক্ষার্থীরা প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় করলে সরকার ৪০০ টাকা করে দিচ্ছে। এতে পড়ালেখার পাশাপাশি কিশোরীদের শিক্ষার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বাল্যবিয়ে প্র্রতিরোধ ও সমাজ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে কিশোরীরা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।

অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে সঞ্চয়ের টাকা ছাড়াও বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী, স্যানেটারি ন্যাপকিন, খাতা, কলম ও স্কুলব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাল্যবিয়ে না বলুনসহ বিভিন্ন সচেতনমূলক কার্ড প্রদর্শন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম