• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

না’গঞ্জে বৈষম্য বিরোধী মামলায়আদালতে প্রথম চার্জশিট দাখিল

প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ২:৫৮
আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ২:৫৮

966639 2 1

না’গঞ্জে বৈষম্য বিরোধী মামলায়আদালতে প্রথম চার্জশিট দাখিল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্য বিরোধী মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্টমন্ত্রী সহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই সাথে মামলায় অভিযুক্ত দুইজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসাইন এই চার্জশিট দাখিল করেন। এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তার বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলায় ১২ জনকে আসামী করেছিলেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারী ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালিন সময়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার দশতলা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতার উপড় আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নামে একজন মারা যায়। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্টমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী এবং শামীম ওসমান সহ ১২ জনকে আসামী করে মামলা করা হয়।
তিনি আরও বলেন, এই মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়। সেই সাথে তদন্ত শেষে মামলায় উল্লেখিত ১২ জন সহ আরও দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন। বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার আগামী ধার্যতারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামীদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছে এবং বাকীরা পলাতক রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com