• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কাউন্সিলে নিজের পদ নিশ্চিতে করতে উপজেলায় পকেট কমিটি গঠনের অভিযোগ, নেত্রকোনার বিএনপিতে তোলপাড়

প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:৩৯
আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:৩৯

কাউন্সিলে নিজের পদ নিশ্চিতে করতে উপজেলায় পকেট কমিটি গঠনের অভিযোগ, নেত্রকোনার বিএনপিতে তোলপাড়

বিশেষ প্ৰতিনিধি
ছবি : প্রতিনিধি
আগামী ৩০ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির কাউন্সিল। এ উপলক্ষে জেলার ১৫ টি ইউনিটে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এসব কমিটি পর্যালোচনা করে দেখা যায় সবই পকেট কমিটি এবং বিগত সময়ে আন্দোলন করে যারা মামলা হামলার শিকার হয়েছে তাদের স্থান হয় নি কমিটিতে। এরই মধ্যে জেলা জুড়ে সদস্য সচিব হিলালির বিরুদ্ধে ক্ষোভের বহির প্রকাশ হিসেবে সংক্ষুব্দ বিপুল কর্মী সমর্থক ঝাড়ু মিছিল করেছে এবং তার বহিস্কৃার দাবি করছে। তাদের অভিযোগ সব কমিটিই পকেট কমিটি হয়েছে এবং সুদীর্ঘ বঞ্চিত কর্মীদের এখানে স্থান হয়নি। বিএনপির কর্মিরা সোশ্যাল মিডিয়াতে হিলালির সাথে অসীম কুমার উকিল, পিন্টু এবং মঞ্জুর কাদের কুরাইশির এক সাথে ছবি পোস্ট কারে ক্যাপসনে ফ্যাসিস্ট এর আমলে আওয়ামী যোগসূত্র থাকার অভিযোগ করছে এবং ফ্যাসিস্টদের সাথে তুলনা করছে । এদিকে কেন্দুয়া আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনা ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিলালী উপজেলা ও পৌর কমিটি গঠনে অনিয়ম করায় বিএনপির নেতা কর্মি ও সমর্থকদের মাঝে আগমী নির্বাচনে ব্যাপক নেতিবাচক মনোভাব দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গিয়েছে ধনাঢ্য এবং ক্লিন ইমেজ এর হেভি ওয়েট প্রার্থী মোঃ বশির এখন আটপাড়া কেন্দুয়া বিএনপির আস্থার প্রতীক হয়ে উঠেছে এবং দ্রুত মাঠপর্যায়ে তার জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিএনপি হাইকমান্ডের সাথে বশিরের নিবির সম্পর্ক তাকে আগামীতে মনোনয়ন প্রাপ্তিতে সহায়ক হবে বলে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে। এছাড়াও দুলাল চেয়ারম্যান, সৈয়দ আলমগীর, ইঞ্জিনিয়ার সেলিম, রায়হান আমিন রনি, রোটারিয়ান নাজমুল সহ আরও কয়েক জন এলাকায় জনসংযোগ করছে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিসাবে।