• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে গর্ভবতী মহিলাদের জন্যআয়রন ট্যাবলেট ও ডেঙ্গু কিট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ১১:০১
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ১১:০১

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ট্যাবলেট ও ডেঙ্গু কিট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের নিচতলায় এই ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিভিন্ন হাসপাতাল ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গুলোতে সেবা নিশ্চিত করার জন্য সিভিল সার্জনকে তাগিদ দেন এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা করার আহ্বান জানান।তিনি সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে রোগীদের সেবা দেওয়ার জন্য সবাইকে ভালো মন-মানসিকতা থেকে কাজ করার জন্য।
তিনি আরো বলেন, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরকে নিজেদের প্রতি যত্নশীল হতে হবে। তাহলে গর্ভবতী মায়েরা সুস্থ থাকবেন এবং সন্তানেরও সুস্থ থাকবেন।
এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে নিবন্ধিত গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ট্যাবলেট তুলে দেন জেলা প্রশাসক।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম