• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

হাসিনা আরও ৫ মাস ক্ষমতায় থাকলে আমি বেঁচে থাকতাম না: পিন্টু

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১:৩৩
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১:৩৩

9666659636

হাসিনা আরও ৫ মাস ক্ষমতায় থাকলে আমি বেঁচে থাকতাম না: পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও পাঁচ মাস ক্ষমতায় থাকত, তবে আমি বেঁচে থাকতাম না। গত ১৭ বছরে অসংখ্য মানুষ মারা গেছে তার নিপীড়নে। আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আজ আওয়ামী লীগ নেই, তবে এখনো তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, আমাদের দলেও কিছু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের লোক প্রবেশ করেছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্র রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে দেশটাকে নষ্ট করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা কৃষক দলের আহ্বায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব ভিপি শামীম, উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তাফা, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com