• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

শিক্ষক আব্দুল মতিনকে সংবর্ধনা দিয়েছে ভাদেশ্বর নাসির উদ্দিন স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীরা

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৩:২৫
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৩:২৫

শিক্ষক আব্দুল মতিনকে সংবর্ধনা দিয়েছে ভাদেশ্বর নাসির উদ্দিন স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি
ছবি : সংগৃহীত
গত ২৬ আগস্ট ২০২৫ ইং রোজ মঙ্গলবার সিলেটে জেলার গোলাপগঞ্জ উপজেলার বৃটেনে বসবাসরত ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃটেন সফররত স্বনামধন্য সাবেক শিক্ষক জনাব আব্দুল মতিন কে সংবর্ধনা পূর্ব লন্ডনের জুমেরা ইভেন্ট ভেনুতে মোর্শেদ আলম চৌধুরী রাহী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মোঃ তাজুল ইসলাম সহযোগিতায় ছিলেন সাহা আলম কাশেম এবং আলী আকবর বাবলু সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিয়াদ মান্নান।


সংবর্ধিত অতিথি শিক্ষক জনাব আব্দুল মতিন তিনির বক্তব্যে ভাদেশ্বররের অতীত ও বর্তমান শিক্ষা ব‍্যাবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ভাদেশ্বর এলাকার শিক্ষার মান উন্নয়নে ব্রিটেনে বসবাস সাবেক ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন আজকে আমি নিশ্চয়ই আনন্দিত এবং গৌরবান্বিত যে আমি তোমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি বলেই তোমরা সবাই এখানে প্রতিষ্ঠিত। আজকে আমাকে এই যে সম্মান দেয়া হলো তা কখনো ভুলার নয়। আমি তোমাদের সকলের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সাবেক ছাত্রদের মধ্যে স্মৃতি চারণ মুলক বক্তব্য রাখেন খালিদ আহমদ মন্জু, জাকির হোসেন ফয়সল, সুলতান আহমদ, ডাঃ আলী জাহান, আব্দুল কাদির জিলানি,সৈয়দ মনজুর হোসেন, খছরুজ্জামান খসরু, সাহাব উদ্দিন সাবু,কাজী সাইফুর রহমান সাফিন, মাহতাব মোমেন, রোমান আহমদ চৌধুরী, আব্দুল মন্নান,দুলাল আহমদ, শাহীন আহমদ, আব্দুল হামিদ, জে আহমদ হাসান,সাইদ সালমান প্রমুখ ।


উল্লেখ্য এই প্রথম ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের কোন শিক্ষক যুক্তরাজ্য সফরে আসলে সংবর্ধনা অনুষ্ঠানটি ছাত্র শিক্ষকদের একটি মিলনমেলায় পরিণত হয় । পুরো যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে থেকে শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com