• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৩:৪০
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৩:৪০

হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি

আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী দুুই দিনের মধ্যে তারেক রহমান সম্মেলনের নতুন তারিখ ষোষনা করবেন বলে জানিয়েছেন।

এর আগে দুপুর আড়াই টা থেকে রাত ২ টা পর্যন্ত গুলশান কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়কদের নিয়ে দুদফা সভা করে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

বিএনপি নেতৃবৃন্দ জানান, আগামী রোববার ভোটার তালিকা নিয়ে বসবে জেলা বিএনপি। তালিকায় আওয়ামীলীগের কোন নেতা কর্মীর নাম বা কোন অসঙ্গতি প্রমানিত হলে তা সংশোধন করবে নির্বাচন কমিশন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমলিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার ও সদস্য শেখ সুজাতসহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়করা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম. ইসলাম তরফদার তনু বলেন, সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন তারিখ ঘোষনা করবেন। এর মধ্যে ভোটার তালিকা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com