• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৫:১৮
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৫:১৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধান পরিষদ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। তারা ১৬-১ ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে দিবাগত রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৬টি পদে বিজয়ী হয়েছে। শুধু মাত্র কার্যকরী সদস্য পদে জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট আফরোজা জাহান জয় পান।
নিবর্বাচন কমিশনার জানান, সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান পেয়েছেন সর্বোচ্চ ৭১৮ ভোট। এছাড়া বিজয়ীরা হলেন-জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট), সহসভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট), কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট), আপ্যায়ন সম্পাদক অ্যাড. মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট), লাইব্রেরী সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান (৫৯০ ভোট), ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম (৬৪৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান (৫৭২ ভোট), সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল (৬০০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাড. মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)।
কার্যকরী সদস্য পদে বিএনপি সমর্থিত অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট), অ্যাড. ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), অ্যাড. আবু রায়হান (৬৯৪ ভোট), অ্যাড. তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) এবং জামায়াত সমর্থিত অ্যাড. আফরোজা জাহান (৫২৩ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম