• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

হবিগঞ্জের মাধবপুরে টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৫:৩২
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৫:৩২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে টিয়া পাখি নিয়ে ফেসবুকে ভিডিও ছাড়ায় বিপাকে পড়েছেন এক স্কুলশিক্ষিকা। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে ওই শিক্ষিকাকে সতর্কও করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে হবিগঞ্জের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান মাধবপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসানকে ফোনে সতর্কবার্তা দিয়েছেন।

ওই শিক্ষিকার নাম তন্নী রহমান। তিনি মাধবপুর উপজেলার মাঝিশ্বাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

জানা গেছে, তন্নী ব্লগ নামে একটি ফেসবুক আইডি থেকে নিয়মিত শিক্ষামূলক ভিডিও ছাড়া হয়। এর মধ্যে টিয়া পাখি নিয়ে ভিডিও রয়েছে। এই ভিডিও নিয়ে বন বিভাগের রয়েছে আপত্তি। এর মাধ্যমে বন্যপ্রাণী পালনে অন্যরা উদ্বুদ্ধ হচ্ছে। এ ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন হচ্ছে বলে জানায় বন বিভাগ। যেহেতু টিয়া পাখি বন্যপ্রাণী হিসেবে অধিভুক্ত এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা ২০১২ আইনে বন্যপ্রাণী রাখা, পালন বা প্রদর্শন করা বেআইনি। সে জন্য বন কর্মকর্তা টিয়ার ভিডিও অপসারণের জন্য পরামর্শ দিয়েছেন।

শিক্ষিকা তন্নী রহমান জানান, ওই টিয়া পাখি তার নয়। আত্মীয়ের বাড়িতে বেড়ানোর সময় ওই টিয়া পাখিসহ ছবি তুলেছেন। এটি তিনি পালেন না। তিনি বন্যপ্রাণী আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। বন বিভাগ তাকে ভুল বুঝেছে।

হবিগঞ্জের পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, ওই শিক্ষিকা মূলত টিয়া নিয়ে বিনোদনের উদ্দেশ্যে ফেসবুকে ভিডিও দিয়েছেন। তিনি কোনো অপরাধের উদ্দেশ্যে এটি করেননি। যেহেতু তিনি উপজেলার জনপ্রিয় শিক্ষিকা তাই আমরা চাইব তিনি বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করবেন।

এ বিষয়ে হবিগঞ্জের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, টিয়া পাখি নিয়ে এভাবে ভিডিও দিলে অন্যরা বন্যপ্রাণী তথা টিয়া পালতে উদ্বুদ্ধ হবে। তাকে পাল্টা ভিডিও দিয়ে সবাইকে এ বিষয়ে সচেতন করার পরামর্শও দেন তিনি। অন্যথায় তারা আইনের প্রয়োগ করতে বাধ্য হবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম