• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১০:৫০
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১০:৫০

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ফের গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হলুদ হেলমেট পরে একদল লোককে সেখানে হামলা চালাতে দেখা গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলুদ হেমলেট পরা একদল লোক হামলা চালিয়েছে। জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়েছেন তারা। তাদের সবার মাথায় একই রকম হেলমেট ছিল। তারা ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। চোখের সামনে ঘটেছে। এ সময় পুলিশের কোনো ভুমিকা দেখা যায়নি।

তারা আরও জানান, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ-অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ-অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের আইডিতে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত দেখা গেছে।

এদিকে জাতীয় পার্টি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পর এ অভিযোগ তোলেন তারা।

তারা বলেন, অনতিবিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যদি বিচার না করা হয় তাহলে ছাত্র, শ্রমিক-জনতা তাদের বিচার করবে।

এর আগে দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার। তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি।

জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন।

অপরদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com